শিরোনাম

নাসিরনগরে ভিডিও ফুটেজ দেখে আরও ৩৩জন আটক

নিউজ ডেস্ক : শুক্রবার দিবাগত রাত ১২ থেকে আজ শনিবার ভোর ৪ টা পর্যন্ত নাসিরনগরের বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ ৩৩ জনকে আটক করেছে। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর এবং মন্দিরে ব্যাপক হামলা এবং ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করেছে পুলিশ। এই নিয়ে মোট আটকের সংখ্যা ৪৪ জন।

পুলিশ জানায় মন্দিরে ভাঙচুর ও বাড়িঘরে হামলার সময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে, সেসব ভিডিও থেকে চেহারা দেখে পুলিশ তাদেরকে আটক করেছে। এরা সবাই ঘটনাস্থলের আসে পাশের বাসিন্দা বলে জানাচ্ছে পুলিশ।

ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ তুলে গত রোববার নাসিরনগরে বেশকিছু মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে, ভাংচুর ও লুটপাট চালানো হয় ।

 

basic-bank

Be the first to comment on "নাসিরনগরে ভিডিও ফুটেজ দেখে আরও ৩৩জন আটক"

Leave a comment

Your email address will not be published.


*