শিরোনাম

২০২১ পর্যন্ত রিয়ালে রোনালদো!

নিউজ ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের চুক্তিতে পর্তুগিজ অধিনায়ক ২০২১ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কসে থাকবেন বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।
এ ব্যাপারে রোনালদোর অ্যাজেন্ট জর্জ মেন্ডেস আগামী কয়েকদিনের মধ্যে রিয়ালের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাত করতে পারেন। যেখানে সবকিছু ঠিক থাকলে সিআর সেভেনই থাকছেন দলটির সর্বোচ্চ প্রারিশ্রমিক পাওয়া ফুটবলার।
২০০৯-১০ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি দিয়ে এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন ৩৫৯ ম্যাচ, যেখানে গোল করেছেন ৩৭১টি।
এ সময় তিনি গ্যালাকটিকোদের হয়ে জিতেছেন একটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, একটি সুপারকোপা, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা।

basic-bank

Be the first to comment on "২০২১ পর্যন্ত রিয়ালে রোনালদো!"

Leave a comment

Your email address will not be published.


*