নিউজ ডেস্ক : যৌনদৃশ্য তো বাদই গেল। সেন্সর বোর্ডের পরামর্শে আলিজে-আয়ানের চুমুর ৫০ শতাংশও ছবিতে নেই। আবার দৃশ্যে ‘ফাওয়াদ-পাক’ সংযোগে ৫ কোটির দেওয়ার সিদ্ধান্তও রয়েছে। সব নিয়ে বিতর্ক তুঙ্গেই ছিল। ছবি মুক্তির পরের সংযোজন ‘উয়ো মহম্মদ রফি, যো গাতে কম অউর যাদা রোতে থে!’ সংলাপ, অতএব গোদের ওপর বিষফোড়া, অ্যায় দিল সত্যিই মুশকিলে পরিণত হল। রফির গানকে নিয়ে এ হেন টিপ্পনিতে সরবও হয়েছেন রফি পুত্র, সোনু নিগম এবং রফি অনুরাগীরা।
পরিচালক কর্ণ ছিলেন চুপচাপ। তবে আর কতদিন!
এ বার মুখ খুলেই ফেললেন। তবে এ মুখ খোলাতে অভিমান এবং ‘রফি প্রেম’ দুইই রেখেছিলেন তিনি। সেটা কেমন?
কর্ণ যা বললেন: ‘‘পরিচালকদের অনেকেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে। কিছু গায়কও নিজেদের গুরুত্ব বাড়াতে সামিল হয়েছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই এ মন্তব্য।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
পরিচালক কর্ণ ছিলেন চুপচাপ

Be the first to comment on "পরিচালক কর্ণ ছিলেন চুপচাপ"