শিরোনাম

আমেরিকান প্রেমিকাকে বিরক্ত না করতে ব্রিটিশ যুবরাজের অনুরোধ

নিউজ ডেস্ক : বিশ্বের মোস্ট এলিজেবল ব্যাচেলরের মধ্যে অন্যতম ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি। নানা সময়ে তিনি সম্পর্ক জড়ালেও কোনোটাতেই থিতু হতে পারেননি। নিজের জন্য উপযুক্ত সঙ্গী-ই যেন খুঁজে পাচ্ছিলেন না তিনি। এবার মনে হয় পেলেন। প্রেমিকা আমেরিকান অভিনেত্রী মেগান মের্কেল। সম্প্রতি ওই অভিনেত্রীর নাম জড়িয়ে বিশ্বখ্যাত গণমাধ্যমগুলোও ব্রিটিশ যুবরাজের সম্পর্কের কথা প্রকাশ করে।
এর আগে অনেক নারীর সঙ্গেই ব্রিটিশ যুবরাজের নাম জড়িয়েছে। সেগুলো তিনি অস্বীকার করেননি। আবার স্বীকার করেননি। এবার তিনি জনসমক্ষেই কবুল করলেন সম্পর্কের কথা। ব্রিটিশ রাজপ্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে আরও জানানো হয়েছে সংবাদ প্রকাশের নামে তার প্রেমিকাকে যেন বিরক্ত না করা হয়। আর এ বিষয়ে যেসব সংবাদ আগে প্রকাশ হয়েছে সেগুলোকে ‘আক্রমণাত্মক’ বলে বর্ণনা করা হয় কেনসিংটন প্যালেস থেকে দেয়া ওই বিবৃতিতে।

basic-bank

Be the first to comment on "আমেরিকান প্রেমিকাকে বিরক্ত না করতে ব্রিটিশ যুবরাজের অনুরোধ"

Leave a comment

Your email address will not be published.


*