শিরোনাম

খুলনার মেয়র পদে মনির দায়িত্ব পালনে বাধা নেই

নিউজ ডেস্ক : খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে মনিরুজ্জামান মনির মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আজ রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে গত ৭ জুন মেয়র মনিরুজ্জামান মনির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নাশকতার মামলায় অভিযোগপত্রে নাম আসার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়, বিভিন্ন মামলায় এই মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ জুন রিট আবেদনটি করা হয়। রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বরখাস্তের আদেশ স্থগিত করেন।

basic-bank

Be the first to comment on "খুলনার মেয়র পদে মনির দায়িত্ব পালনে বাধা নেই"

Leave a comment

Your email address will not be published.


*