শিরোনাম

আজ শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছে ১২ স্কুল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক: ভর্তিসহ নানা খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অভিযুক্ত রাজধানীর ১২টি খ্যাতনামা স্কুলের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতিকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (রোববার) বিকেল ৩টায় তাদের মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হতে বলা হয়েছে।

জানা যায়, সভায় সংশ্লিষ্ট অধ্যক্ষ এবং সভাপতিদের অতিরিক্ত ফি আদায়ের কারণ ব্যাখ্যা করতে হবে। মন্ত্রণালয় থেকে অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ দেওয়ার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, সেটিও তাদের জানাতে হবে। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

যে ১২টি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের ডাকা হয়েছে সেগুলো হলো- মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, খিলগাঁও মডেল হাইস্কুল, লালবাগ ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ।

সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে (দ্বিতীয়) মাউশি ঢাকা শহরের ১৩টি স্কুলের তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর আয় ও ব্যয়ের বিবরণী রয়েছে।

basic-bank

Be the first to comment on "আজ শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছে ১২ স্কুল কর্তৃপক্ষ"

Leave a comment

Your email address will not be published.


*