নিউজ ডেস্ক : আজ রবিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ইকো পার্কের কাছে পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাঈদ ইকবাল জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি ঘটনাস্থলে পৌছার পর প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পর্যায়ক্রমে ইঞ্চিনের পিছনে থাকা ৬টি বগিও লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ট্রাফিক অফিসার শওকত জামিল জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন পৌছার পর বগি সরিয়ে লাইন সচল করা হবে। তবে কতক্ষণের মধ্যে লাইন সচল হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি ।

Be the first to comment on "বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ"