শিরোনাম

জুলহাজের হত্যাকারীদের গ্রেপ্তার করুন: বার্নিকাট

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার কঠোর নিন্দা জানিয়ে খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “অর্থহীন এই সহিংসতার কঠোর নিন্দা জানাই আমরা।”

সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে এক বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় জুলহাজ মান্নান ও তার বন্ধুকে।

হামলাকারীদের অস্ত্রাঘাতে ওই বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা ও মমতাজ নামে পুলিশের এক এএসআই আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিস্টেন্ট জুলহাজ কাজ করছিলেন ইউএসএআইডির সঙ্গে। সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি। আর তার বন্ধু মাহবুব রাব্বী তনয় লোকনাট্য দলের একজন সদস্য ছিলেন।

বার্নিকাট বলেন, “এই বর্বর হত্যাকাণ্ডে আমি হতবাক। যুক্তরাষ্ট্র দূতাবাসে আমাদের যারা জুলহাজের সঙ্গে কাজ করেছে, তাদের কাছে সে ছিল সহকর্মীর চেয়েও বেশি কিছু; সে ছিল আমাদের প্রিয় বন্ধুর মতো।”

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “জুলহাজ ও তার বন্ধুর জন্য, এবং হামলায় যারা আহত হয়েছেন, তাদের সবার জন্য আমার প্রার্থনা রইল।”

basic-bank

Be the first to comment on "জুলহাজের হত্যাকারীদের গ্রেপ্তার করুন: বার্নিকাট"

Leave a comment

Your email address will not be published.


*