শিরোনাম

দক্ষ ফুটবলার তৈরিতে প্রযুক্তি ব্যবহার করছে জার্মানি

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। টিমে নিয়মিত স্থান পেতে হলে পেশাদার ফুটবলারদের সর্বোচ্চ মানের খেলা খেলতে হয়।

খেলাধুলার জগতে শুধু ভালো খেলার আশার ভরসায় করলে চলে না। অনুশীলনের পাশাপাশি উন্নত প্রযুক্তির দৌলতে খেলোয়াড়দের শরীরচর্চার উপরও যথেষ্ট জোর দেওয়া হয়। জার্মানির এক ফুটবল টিম এক্ষেত্রে বিশেষ উৎকর্ষ দেখাচ্ছে। খবর ডয়েচে ভেলে।
সিমন রল্ফেস সেই কাজেই ব্যস্ত। তিনি জার্মান ফুটবল লিগের ‘বায়ার লেভারজুজেন’ দলের প্রাক্তন ক্যাপ্টেন। তাঁর শারীরিক ফিটনেসের উপর হারজিত নির্ভর করতে পারে। তবে সব সময়ে চোট পাবার আশঙ্কা থেকেই যায়। আজকাল ফুটবল ক্লাবগুলির মেডিকাল বিভাগগুলিও টিমের সাফল্যে অবদান রাখে। রল্ফেস বলেন, ‘‘অনেক কাল ধরে আমি পুরো ক্ষমতা কাজে লাগাতে পারছি না বলে কয়েক সপ্তাহ ধরে এক কর্মসূচির মাধ্যমে ফিট থাকার চেষ্টা করে চলেছি। ”

বায়ার লেভারকুজেন ট্রেনিং সেন্টার বিশ্বের আধুনিকতম কেন্দ্রগুলির একটি। সেখানে নানা প্রচলিত গণ্ডির বাইরেও নানা ভাবে শারীরিক চাপের পরিস্থিতি ‘সিমুলেট’ বা নকল করা হয়। সিমন রল্ফেস মাধ্যাকর্ষণ-বিরোধী ট্রেডমিলে ব্যয়াম শুরু করেন। তিনি কোমর পর্যন্ত যে এয়ারব্যাগ টেনে তুলছেন, তা মাত্রাতিরিক্ত ফোলানো হয়েছে। ওভারপ্রেশারের মাত্রা যত বেশি, মাধ্যাকর্ষণের টান তত কম। ফলে কোমর, হাঁটু ও গোড়ালির উপর চাপ পড়ে না। অনেকটা চাঁদের বুকে হাঁটার মতো অভিজ্ঞতা।

সাড়ে তিন হাজার মিটার উচ্চতার অবস্থা নকল করতে ঘরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেওয়া যায়। তখন ফুটবলাররা সেই পরিবেশে অনুশীলন করতে পারেন। ক্রীড়াবিজ্ঞানী কারস্টেন রাডামাখার বলেন, ‘‘এখানে অনেক রকমের সুযোগ আছে। যে ঘরে আল্পস পর্বতের শিখরের পরিবেশে স্ট্যামিনা ট্রেনিং করা যায়, সেটা অবশ্যই একটা হাইলাইট। ”

মাধ্যাকর্ষণ শক্তির টান কম থাকলে শরীরের জয়েন্টের উপর চাপ কম পড়ে। পাতলা বাতাসের ফলে দৌড়ানো কঠিন হয়ে পড়ে এবং অ্যাথলিটের নিঃশ্বাস-প্রশ্বাসের হার বেড়ে যায়। ফুসফুসে এখন যে বাতাস ঢুকছে, তাতে অক্সিজেনের পরিমাণ কম। ফলে শরীরে অক্সিজেন গ্রহণের প্রক্রিয়ার উন্নতি হয় এবং রেড ব্লাড সেল উৎপাদন বেড়ে যায়। ফলে এনডিউরেন্স বা সহ্যশক্তি আরও উন্নতি হয়। সিমন রল্ফেস বলেন, ‘‘উচ্চতা আমার কার্ডিও-ভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব ফেলে। এই উচ্চতায় দৌড়ালে বাড়তি চাপ পড়ে। অল্টার-জি নামের এই ট্রেডমিলের সুবিধা হলো, উন্নত প্রযুক্তির দৌলতে আমি ভোরেই জগিং করতে পারি। তারপর সাধারণ ট্রেডমিলে চলে আসতে পারি।

basic-bank

Be the first to comment on "দক্ষ ফুটবলার তৈরিতে প্রযুক্তি ব্যবহার করছে জার্মানি"

Leave a comment

Your email address will not be published.


*