শিরোনাম

সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
সমাবেশের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, শ্রমিক সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গি, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু প্রমুখ।

basic-bank

Be the first to comment on "সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*