শিরোনাম

আনুশকা-আলিয়ার দাপটে কোনঠাসা খানরা

নিউজ ডেস্ক : কখনও আমির, কখনও সালমান কিংবা শাহরুখ। বক্স অফিসে খানেদের দাপটই শেষ কথা।

নয়তো অক্ষয় কুমার। তবে এ বছর সেই দাপট খানিকটা কম দুই নায়িকা আনুশকা ও আলিয়া ভাটের কারণে। যাদের ছবির বক্স অফিস কালেকশন খান-কুমারদের থেকে ঘটনাচক্রে বেশি!

এই বছর আলিয়ার তিনটা ছবি মুক্তি পেয়েছে। ‘কাপুর অ্যান্ড সন্‌স’, ‘উড়তা পঞ্জাব’ এবং ‘ডিয়ার জিন্দেগি’। তিনটা মিলিত বক্স অফিস কালেকশন ১৯৪ কোটি রুপি। অন্যদিকে, অানুশকার এ বছর মুক্তি পেয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘সুলতান’। দুইটা ছবির ব্যবসার পরিমাণ ৪১২ কোটি রুপিরও বেশি।

বিগত কয়েক বছরের বিচারে নায়িকাদের পারফরম্যান্স বেশ ভাল। সালমান খানের ছবি মানেই নিশ্চিত সাফল্য। তাই বলিউড সুপারস্টারের বছরে দুটির বেশি ছবি করার দরকার পড়ে না। এবার শুধু ‘সুলতান’ই মুক্তি পেয়েছে। যেটা ৩০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। এই ছবিরই নায়িকা আনুশকা। সুতরাং সাফল্যে তারও পুরোমাত্রায় ভাগ রয়েছে। এদিকে রণবীর কাপুর-আনুশকার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে।

এটা স্পষ্ট যে, দাপটটা এতদিন অভিনেতারা দেখিয়ে এসেছেন সেটা এখন নায়িকারা দেখাচ্ছেন। বিদ্যা বালনের উপর ভরসা করে তৈরি ‘কহানি টু’ এখনও হল’ এ চলছে।   এ বছর দীপিকা পাড়ুকোনের একটিও ছবি মুক্তি পায়নি। নইলে তিনিও খান-কুমারদের সঙ্গে পাল্লা দিয়ে থাকেন। অভিনেত্রীদের মধ্যে এই মুহূর্তে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। তার পারিশ্রমিক আপাতত ১২ কোটি রুপি। তবে ‘পদ্মাবতী’র জন্য তিনি আরও বেশি রুপি পাচ্ছেন বলে খবর। সেটা শহীদ কাপুর এবং রণবীর সিংহের চেয়ে বেশি।

খানেদের মধ্যে সালমানের তুলনায় শাহরুখ অবশ্য একটু পিছিয়ে। তিনি মসালা ছবি ছেড়ে খানিকটা সিরিয়াস জরে কাজ করতে শুরু করেছেন। ফলে বক্স অফিসও পড়েছে। ‘ফ্যান’ আর ‘ডিয়ার জিন্দেগি’ মিলিয়ে ১৪১ কোটি রুপির কালেকশন রয়েছে শাহরুখের ঝুলিতে। তার নামের অনুপাতে যেটা নেহাতই কম। এবং সেই ছবিতেই কেন্দ্র চরিত্র পেয়ে লাভ হয়েছে আলিয়ার।

তবে অক্ষয় কুমারের সাফল্য এই বছরও ঈর্ষণীয়। ‘হাউসফুল থ্রি’, ‘এয়ারলিফ্‌ট’, ‘রুস্তম’ মিলিয়ে তার ঝুলিতে ৩৬৪ কোটি রুপির ব্যবসা। এর মধ্যে শেষ দুটি ছবিতে তিনিই সর্বেসর্বা।

নায়িকাদের মধ্যে বক্স অফিসে ভালো অবস্থানে জ্যাকুলিন ফার্নান্ডেজও। ‘হাউসফুল থ্রি’, ‘ঢিশুম’ মিলিয়ে ১৭৯ কোটি রুপি।
এ বছরের শেষ রিলিজ আমির খানের ‘দাঙ্গাল’। ছবি নিয়ে যা উত্তেজনা, তাতে সেটা যে নিশ্চিত হিট তা বলাই যায়। তবে নায়িকারাও যে সমান তালে এগিয়ে যাচ্ছেন, সেটাও অস্বীকার করার উপায় নেই। সূত্র: এবেলা।

 

basic-bank

Be the first to comment on "আনুশকা-আলিয়ার দাপটে কোনঠাসা খানরা"

Leave a comment

Your email address will not be published.


*