শিরোনাম

যশোরে চীনা নাগরিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক : যশোরের উপশহর এলাকায় একটি বাড়িতে এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত চীনা নাগরিক চ্যাং হিং চং (৪৫) ইজিবাইক ব্যবসায়ী। গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, চীনা নাগরিক চ্যাং হিং সং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন। উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলা ভাড়া নিয়ে থাকতেন। তার সাথে তার কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।

বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ আত্মসাত নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক হত্যার খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

 

 

basic-bank

Be the first to comment on "যশোরে চীনা নাগরিককে পিটিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*