শিরোনাম

সিংড়ায় বাসচাপায় নিহত ২

নিউজ ডেস্ক : নাটোরের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার মৃত জনাব আলীর ছেলে ভ্যানচালক আবুল কালাম (৩৫) ও একই এলাকার মৃত তায়েজ উদ্দিনের স্ত্রী জাহিদা বেওয়া (৭০)। নিহত আবুল কালাম একজন ভ্যানচালক ও উপজেলা ভ্যানচালক সমিতির স্ট্যান্ড লিডার। আর নিহত জাহিদা ওই ভ্যানের যাত্রী ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল এই জানান, আবুল কালাম তার ভ্যানে জাহিদাকে নিয়ে চৌগ্রাম থেকে সিংড়ায় আসছিলেন। পথে জলারবাতা এলাকায় এলে পেছন থেকে বিআরটিসির একটি বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও বাসটি আটক করেছে।

basic-bank

Be the first to comment on "সিংড়ায় বাসচাপায় নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*