শিরোনাম

তুরস্কে বন্দুকধারীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত খুন

নিউজ ডেস্ক : তুরস্কে রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ এক সশস্ত্র বন্দুকধারী গুলিতে খুন হয়েছেন।

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তুরস্কের সংবাদমাধ্যমগুলো এমন খবর জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি আর্ট গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ নিহত হন। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি এবং কেউ দায়ও স্বীকার করেনি।

রুশ টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তুর্কিদের চোখে রাশিয়া শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে ওই গ‌্যালারিতে গিয়েছিলেন কার্লভ।

ওই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এক বন্দুকধারী পেছন থেকে তার দিকে গুলি চালায়। এরপর গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয় বলে তুর্কি সংবাদমাধ‌্যমের খবর।

basic-bank

Be the first to comment on "তুরস্কে বন্দুকধারীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত খুন"

Leave a comment

Your email address will not be published.


*