নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে চুলায় আগুন ধরানোর সময় আমির (১৯) ও হাসান (২৮) নামে দুই হোটেল কর্মচারী দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোরে অবস্থিত মায়ের দোয়া হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার কর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছেন সহকর্মীরা।
দগ্ধ আমির হোসেন জানান, মায়ের দোয়া হোটেলে কয়লায় কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর সময় তাদের শরীরে আগুন ধরে যায়।
বর্তমানে তারা দুইজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই হোটেল কর্মচারী দগ্ধ

Be the first to comment on "রাজধানীর যাত্রাবাড়ীতে দুই হোটেল কর্মচারী দগ্ধ"