শিরোনাম

শাবির ৩ ছাত্রহল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলোর মধ্যে দফায় দফায় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রশাসন। এখন শুধু আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত ৩টি ছাত্রহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত বদলানো হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান, ০৬ জানুয়ারি পর্যন্ত ছাত্রহল বন্ধ রাখা এবং বিশ্ববিদ্যালয় ও ছাত্রী হলগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে অধ্যাপক জহির বিন আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় সকল ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এর আগে সকালে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রশাসন জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সকল ক্লাস-পরীক্ষা বাতিল এবং সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।

গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার পর ভর্তি জালিয়াতিকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যা থেকে শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের গ্রুপ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া এবং কক্ষের দখল নেওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতভর সংঘর্ষের পর বুধবার ভোরে ছাত্রদের হল খালির নির্দেশ দেয় প্রশাসন।

basic-bank

Be the first to comment on "শাবির ৩ ছাত্রহল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*