শিরোনাম

বিয়ের কথা অস্বীকার করলেন মল্লিকা

নিউজ ডেস্ক : মল্লিকা ফরাসি প্রেমিক সিরিল অক্সেফ্যান্‌সকে গোপনে বিয়ে করেছেন বলে সংবাদ মাধ্যমের খবর। কিন্তু মল্লিকা শেরাওয়াত টুইট করে জানিয়ে দিলেন, খবরটা একেবারেই ভুয়া!

মল্লিকা লিখেছেন, ‘দয়া করে গুজব ছড়াবেন না।

আমি গোপনে বিয়ে-টিয়ে কিছুই করিনি। ’ সিরিলের সঙ্গে মল্লিকার অনেকদিন ধরেই প্রেম চলছে। মল্লিকা এখন লস অ্যাঞ্জেলেস ছেড়ে থাকেন ফ্রান্সে। বছরখানেকেরও বেশি তিনি বলিউড থেকে একেবারেই লাপাত্তা।
এই পরিস্থিতিতে নায়িকারা সাধারণত বিয়েটাই করে নেন! তাই মল্লিকার বিয়ের খবর রটতে ইন্ডাস্ট্রির সকলে চট করে বিশ্বাসও করেছেন। তবে মল্লিকা আপাতত বিয়ের বদলে অ্যামস্টারডাম ঘুরতেই বেশি পছন্দ করছেন।

সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "বিয়ের কথা অস্বীকার করলেন মল্লিকা"

Leave a comment

Your email address will not be published.


*