শিরোনাম

সালমানের জন্য পাত্রী চেয়ে টুইঙ্কালের বিজ্ঞাপন

নিউজ ডেস্ক : সংবাদপত্রে নিয়মিত লেখেন টুইঙ্কাল। এবার তিনি লিখেছেন, দেশের অন্যতম বয়স্ক অথচ মোস্ট এলিজিবল ব্যাচেলরের জন্য পাত্রী চাই। পাত্র সুদর্শন, আমিশাষী, সফল ও ‘মাসকুলার খানদানি বয়’। নাচ, অভিনয়ে দুর্দান্ত। পাত্রীকে অবশ্যই সুন্দরী ও ছিপছিপে চেহারার হতে হবে। এনজয় করতে হবে লং ড্রাইভ। কথা বেশি বলা একদম চলবে না কারণ পাত্র বকবকানি সহ্য করতে পারেন না। জাতপাত নিয়ে সমস্যা নেই। যোগাযোগ করুন সুলতান@ভাইজান.কম।
এমনকী সালমানেরও যাতে এই বর্ণনা থেকে নিজেকে চিনতে অসুবিধা না হয়, তাই ইমেলে অ্যাড্রেসে তাঁর শেষ দুই হিট ছবি ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর নাম গুঁজে দিয়েছেন টুইঙ্কাল। দেখা যাক, টুইঙ্কালের বিজ্ঞাপন দেখে পাত্রীরা ভাইজানের জন্য লাইন দেন কিনা।
সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "সালমানের জন্য পাত্রী চেয়ে টুইঙ্কালের বিজ্ঞাপন"

Leave a comment

Your email address will not be published.


*