শিরোনাম

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশার কারণে গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে; মাঝ নদীতে আটক পড়েছে কমপক্ষে চারটি ফেরি।
রোববার রাত সাড়ে ১২টায় ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রোববার রাত ৯টার দিকে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ১২টায় নৌপথ সম্পূর্ণ ঢেকে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে শতাধিক কোচসহ তিন শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।
দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানিয়েছেন, দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি আটকা পড়েছে। আর ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন।
এদিকে পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম।
প্রতিবছর শীতের মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত। এ বছর এর আগেও কয়েক দিন চার-পাঁচ ঘণ্টা করে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থেকেছে।

basic-bank

Be the first to comment on "ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*