শিরোনাম

মালিবাগে নিজ বাসায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগে এক ব‌্যবসায়ীকে তার নিজের বাসায় কুপিয়ে হত‌্যা করা হয়েছে; লুট করা হয়েছে মালামাল। সোমবার সকালের দিকে কোনো একসময় মালিবাগ পাবনা কলোনির একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাত্তার মণ্ডল (৪৫) পোশাকের রংসহ বিভিন্ন পণ‌্যের ব্যবসা করতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, বেলা দেড়টার দিয়ে মেহেদী নামের স্থানীয় এক যুবকসহ কয়েকজন সাত্তারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদীর বরাত দিয়ে এএসআই বাবুল বলেন, সাত্তারের স্ত্রী-সন্তানরা গত শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামের বাড়ি যাওযায় মালিবাগের ওই বাসায় তিনি একাই ছিলেন। সোমবার সকালে দুর্বৃত্তরা বাসায় ঢুকে সাত্তারকে কুপিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়।

সাত্তারের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান বাবুল। তবে কী কী মালামাল লুট হয়েছে সে বিষয়ে কোনো তথ‌্য তিনি দিতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

basic-bank

Be the first to comment on "মালিবাগে নিজ বাসায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*