শিরোনাম

আসছে তাহসানের নতুন গান

নিউজ ডেস্ক : তাহসান খান। নিজেকে সব মাধ্যমে জনপ্রিয় করে তোলার অসাধ্য সাধন যেন তিনিই কর‌তে পারেন।

অভিনয়, মডেল, উপস্থাপনা, কনসার্টে গান গেয়ে উন্মাদনা তৈরি এসব যেন তাহসানের নিত্যদিনের স্বাভাবিক অনুষঙ্গ। সম্প্রতি বেশকিছু গানের মাধ্যমে তাহসান আলোচনায় রয়েছেন। এরই মাঝে আরো একটি গানে কণ্ঠ দিলেন হালের এই জনপ্রিয় গায়ক।
‘স্বল্প কথার গল্প’ শিরোনামের একেবারে নতুন এই গানের কথামালা সাজিয়েছেন ওমর ফারুক বিশাল। রাজধানীর একটি স্টুডিওতে ধারণ করা এই গানের এর সুর এবং সঙ্গীত সাজিয়েছেন শাহরিয়ার জয়।

গান নিয়ে তাহসান বলেন, খুব চমৎকার একটি গানে কণ্ঠ দিয়েছি। জয় শাহরিয়ারের শ্রুতিমধুর সংগীতায়োজন করেছেন। গানটির আবেদন শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

উল্লেখ্য তাহসানের জনপ্রিয়তা প্রত্যেক ক্ষেত্রে আকাশচুম্বী। ওমর ফারুক বিশালের এই গান তাহসানের স্রোতারা সানন্দে গ্রহণ করবেন বলে তিনি মনে করছেন। এ বিষয়ে গানের লেখক, ওমর ফারুক বিশাল বলেন, গতকাল রাতে গানটির রেকর্ড হয়েছে। গানটি গাওয়ার আগে-পরে তাহসান ভাই বেশ কয়েকবার আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।

basic-bank

Be the first to comment on "আসছে তাহসানের নতুন গান"

Leave a comment

Your email address will not be published.


*