নিউজ ডেস্ক : ঢাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিক্যাল ফাঁড়ি পুলিশের এএসআই মো. বাবুল মিয়া জানান।
তিনি বলেন, ওই অটোরিকশার যাত্রী রফিকুল ইসলামকে (৭৬) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকুলের বাড়ি চুয়াডাঙ্গায়, তিনি ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন।
রফিকুলের মেয়ের জামাই মফিজুল ইসলাম (৪০) ও অটোরিকশাচালক আবুল কালামসহ (৫৫) আরেকজন এ দুর্ঘটনায় আহত হয়েছেন। মফিজুল গাবতলী থেকে শ্বশুরকে নিয়ে অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে এএসআই বাবুল জানান।

Be the first to comment on "রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত"