শিরোনাম

জিয়া চ্যারিটেবল মামলা স্থগিতে খালেদার আবেদনের শুনানি ফের বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত  শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার  বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে শুনানি শুরু করেছেন খালেদার আইনজীবীরা।আদালতে  খালেদার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির  উদ্দিন সরকার, এ জে  মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আইনজীবীরা জানিয়েছেন, প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত  শুনানি মুলতবি করেন আদালত। গত ১৮ এপ্রিল খালেদা জিয়ার পক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে আবেদনটি জানান তার আইনজীবী। একই সঙ্গে তার করা দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন জানান খালেদা।

basic-bank

Be the first to comment on "জিয়া চ্যারিটেবল মামলা স্থগিতে খালেদার আবেদনের শুনানি ফের বৃহস্পতিবার"

Leave a comment

Your email address will not be published.


*