শিরোনাম

কালিহাতিতে ট্রাকের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতিতে কয়েকটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে ২ শ গজ দূরে একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অতিরিক্ত কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এর পরপর আরও দুটি ট্রাক একইভাবে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় মহাসড়ক স্বাভাবিক হয়েছে।

basic-bank

Be the first to comment on "কালিহাতিতে ট্রাকের সংঘর্ষে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*