শিরোনাম

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ডিবালা

নিউজ ডেস্ক : রিয়াল মাদ্রিদে যোগ দেবার ব্যপারে বেশ খানিকটা এগিয়ে গেছেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো ডিবালা। স্থানীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
যদিও তুরিনের ক্লাবটির সাথে আর্জেন্টাইন এই তারকা ২০২০ পর্যন্ত চুক্তি ছিল। গত গ্রীষ্মেই মূলত তাকে ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। বিশেষ করে ক্লাব সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের ইচ্ছায় চুক্তিটি যত দ্রুত সম্ভব করার তাগাদা দেওয়া হচ্ছিল।

এবারের মৌসুমে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে সিরি-আ লিগে ১০টি ম্যাচে খেলেছেন ডিবালা। এর মধ্যে গোল করেছেন তিনটি, এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও তিনি একটি গোল করেছেন। লস ব্ল্যাঙ্কোসরা তাদের আক্রমণভাগ শক্তিশালী করার যে পরিকল্পনা করেছেন তারই অংশ হিসেবে ডিবালা রিয়ালে যোগ দিতে যাচ্ছেন।

basic-bank

Be the first to comment on "রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ডিবালা"

Leave a comment

Your email address will not be published.


*