শিরোনাম

পাকিস্তানে আইনে পরিণত হচ্ছে হিন্দু ম্যারেজ বিল

নিউজ ডেস্ক : পাকিস্তানে আইনে পরিণত হচ্ছে হিন্দু ম্যারেজ বিল ২০১৬। বিলটি ইতিমধ্যেই পাস হয়েছে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে।

এবার পাক সিনেটে বিলটি পাস হলেই তা আইনে পরিণত হবে। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সংখ্যালঘু সদস্য রমেশ কুমার জানিয়েছেন, এই বিল পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য নতুন বছরের উপহার।

পাকিস্তানে বর্তমানে বসবাসকারী হিন্দুরা দেশটির মোট জনসংখ্যার ১.৬ শতাংশ। ১৯৪৭ সালের পর থেকে পাক হিন্দুদের জন্য আলাদা কোনো বৈবাহিক আইন ছিল না। তারা তাদের বিয়ে সরকারের খাতায় নথিভুক্ত করতে পারত না। ফলে নানা ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হতো তাদের। বিলটি আইনে পরিণত হলে একমাত্র সিন্ধ প্রদেশ ছাড়া গোটা পাকিস্তানেই তা চালু হবে। কারণ সিন্ধু গত বছর পৃথক একটি বিল পাস করিয়েছে।

বিলটি পাস হলে পাকিস্তানের হিন্দুরা একটি নিজস্ব পারিবারিক আইন পাবেন। এর ফলে পাক হিন্দুরা তাদের বিয়ে নথিভুক্ত করতে পারবেন। এতদিন সেই অধিকার ছিল না। এবার বিবাহ বিচ্ছেদের জন্য আদালতেও যেতে পারবেন তারা। বিবাহ নথিভুক্ত করলে পাওয়া যাবে একটি সার্টিফিকেট। নিকাহনামার সমান মর্যাদা পাবে এটি। এই আইনে হিন্দু বিধবাদের পুনঃবিবাহ করার ব্যবস্থা রাখা হচ্ছে। তবে এ ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর অপেক্ষা করতে হবে ৬ মাস।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে আইনে পরিণত হচ্ছে হিন্দু ম্যারেজ বিল"

Leave a comment

Your email address will not be published.


*