নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ৪৫৪ কোটি টাকার পাট ও পাটজাত পণ্য ক্রয় করবে অষ্ট্রেলিয়া। এ লক্ষ্যে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এবং অষ্ট্রেলিয়ান কোম্পানি গোল্ডেন ফাইবারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে বিজেএমসির পক্ষে স্বাক্ষর করেন সচিব মুহাম্মদ সালেহউদ্দীন ও গোল্ডেন ফাইবারের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং পার্টনার সাকিব আহমেদ খন্দকার। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বিজেএমসির চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৫৪ কোটি টাকার পাটজাত পণ্য রফতানিতে চুক্তি

Be the first to comment on "৪৫৪ কোটি টাকার পাটজাত পণ্য রফতানিতে চুক্তি"