শিরোনাম

রিয়ালে বিধ্বস্ত গ্রানাডা

নিউজ ডেস্ক : মাসখানেক পর লা লিগায় খেলতে নেমে গোল উতসবে মেতে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো-ইসকো-করিম বেনজেমারা। সান্তিয়াগো বের্নাবেউয়ে স্থানীয় সময় শনিবার দুপুরে অবনমন অঞ্চলের দলটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা।

রোনালদো, বেনজামা, কাসেমিরোরা ১টি করে গোল করলেও জোড়া গোল করেন ইসকো।
এই জয়ের ফলে একটি রেকর্ডও স্পর্শ করল রিয়াল। টানা অপরাজিত থাকার রেকর্ডটির এতদিন একছত্র মালিক ছিল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকলো।

শনিবারের ম্যাচে গোলবন্যার শুরু ইসকোর পায়ে। ৩১ মিনিটের মধ্যেই গ্রানাডার জালে ৪ গোল! ১২তম মিনিটে বেনজেমার বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে জালে জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৭ মিনিটের ব্যবধানে গোল করেন বেনজেমা ও রোনালদো। ২০তম মিনিটে মদ্রিচের শট গোলরক্ষক ওচোয়া ঠেকালেও ফিরতি শটে অনায়াসে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। এরপর বাঁ দিক থেকে মার্সেলোর ক্রসে হেডে এবারের লিগে একাদশ গোলটি করেন পর্তুগীজ সুপারস্টার রোনালদো।

৩১তম মিনিটে ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার মদ্রিচের দারুণ ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ইসকো। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ডান-দিক থেকে বদলি মিডফিল্ডার হামেস রদ্রিগেসের দারুণ ক্রসে বল পেয়ে হালকা টোকায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো। এই জয়ে তাদের শীর্ষস্থান আরও মজবুত হলো।

basic-bank

Be the first to comment on "রিয়ালে বিধ্বস্ত গ্রানাডা"

Leave a comment

Your email address will not be published.


*