শিরোনাম

আফগানিস্তানে বাস-ট্যাংকারের সাথে সংঘর্ষে নিহত ৭৩

নিউজ ডেস্ক : দুটি বাস ও একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে আফগানিস্তানে ৭৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

রবিবার ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, আফগানিস্তানের গজনি প্রদেশে স্থানীয় সময় সকালে একটি মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের ওই সংযোগ সড়কে দুইটি বাসের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষের পর মুহূর্তেই যানগুলিতে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি বলেছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকারী বাহিনীকে সহায়তা করেন। নথিপত্র অনুযায়ী বাস দুটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গজনি সরকারের মুখপাত্র জাওয়েদ সালাঙ্গি।

basic-bank

Be the first to comment on "আফগানিস্তানে বাস-ট্যাংকারের সাথে সংঘর্ষে নিহত ৭৩"

Leave a comment

Your email address will not be published.


*