শিরোনাম

রাজশাহীতে বখাটের ‘উৎপাতে’ স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক : বখাটের ‘উৎপাত’ সহ্য করতে না পেরে রাজশাহী নগরীতে আমেনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমেনা নগরীর মতিহার থানার চর শ্যামপুর বালুরঘাট শান্তিনগর এলাকার হায়দার আলীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে ওই কিশোরী তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে পুলিশে খবর দেয়।

আমেনার মা নেগারবানু বলেন, রেজাউল করিম নামে এলাকার এক বখাটে যুবক তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রবিবার দুপুরে তিনি নদীতে গোসল করতে গেলে ওই যুবক তাদের বাড়িতে গিয়ে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। তবে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি দিয়ে যায়। পরে তার মেয়ে তার কাছে এসব অভিযোগ করে। এ ঘটনার পর থেকেই মন খারাপ ছিলো তার।

তিনি আরো বলেন, মেয়ের অভিযোগ পেয়ে ওই দিনই তিনি বখাটে রেজাউলের ব্যাপারে এলাকার লোকজন এবং তার বাড়িতে অভিযোগ দেন। এ নিয়ে সোমবার বিকেলে এলাকায় স্থানীয়ভাবে শালিস বসার কথা ছিলো। কিন্তু এ ব্যাপারে এলাকায় নানা কাঁনাঘুষা শুরু হলে ক্ষোভে-লজ্জায় তার মেয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করেন তিনি।

মতিহার থানার ওসি হুমায়ূন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্কুলছাত্রী আমেনার আত্মহত্যার সঙ্গে রেজাউলের কোনো ধরণের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে বখাটের ‘উৎপাতে’ স্কুলছাত্রীর আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*