নিউজ ডেস্ক: দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে নেতাদের নানা প্রস্তাবনা ও পরামর্শের কথা শোনেন বেগম জিয়া। তবে গুলশানে অনুষ্ঠিত বৈঠকটিতে কোনো নেতাই নিজামীর ফাঁসি নিয়ে আলোচনা করেননি।
এর আগে অবশ্য দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পরও নীরব ছিল বিএনপি। কর্মসূচি ঘোষণা তো দূরের কথা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতেও অপারগতা প্রকাশ করেছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে দলটির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈঠকে অভ্যন্তরীণ কয়েকটি বিষয় নিয়ে কথা হয়েছে। নিজামীর ফাঁসির বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেননি।
এমনকি বেগম খালেদা জিয়াও এ ব্যাপারে কোনো আলোচনা করেননি বলেও জানান তিনি।

Be the first to comment on "নিজামীর ফাঁসি নিয়ে আলোচনা হয়নি খালেদার বৈঠকে"