শিরোনাম

ইতালিতে স্কুলবাস উল্টে নিহত ১৬

নিউজ ডেস্ক : ইতালিতে একটি স্কুলবাস উল্টে ও তাতে আগুন ধরে অন্তত ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের ভেরেনা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। ইতালির কেন্দ্রীয় দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের এক টুইটার বার্তায় ওই দুর্ঘট্নায় ৩৯ জন আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবিসি বলছে, ছুটি কাটানোর উদ্দেশে ফ্রান্স থেকে স্কুলবাসটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে ও আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় হতাহতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

basic-bank

Be the first to comment on "ইতালিতে স্কুলবাস উল্টে নিহত ১৬"

Leave a comment

Your email address will not be published.


*