শিরোনাম

পশ্চিমবঙ্গের জেল ভেঙে পালালো ২ বাংলাদেশি

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগার থেকে পালিয়েছে দুই বাংলাদেশি কয়েদি।

কারাগার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কারাগারের নর্দমার লোহার শিকের ঢাকনা ভেঙে পালিয়ে যায় তারা।

পলাতক দু’জন হলেন— আব্দুল মজিদ (৪০) ও আশরাফুল আলম (১৮)। তাদের সঙ্গে আব্দুল রশিদ (২৮) নামে আরেকজন পালানোর চেষ্টা করলেও পুলিশের হাতে ধরা পড়ে যান।

কারা কর্তৃপক্ষ জানায়, ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া এই তিনজনের প্রত্যেকের দুই বছর করে সাজা হয়েছিল। রোববার বিকেলে কয়েদির সংখ্যা গণনার সময় তিনজনের পলায়নের বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা দ্রুত পদক্ষেপ নেয়। পরে কারাগার থেকে কিছু দূরে সুকটাবাড়ি বাজার এলাকা থেকে রশিদকে ফের আটক করে পুলিশ। তবে পালিয়ে যায় মজিদ ও আশরাফুল।

কারাগারের পরিদর্শক খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি আছে কি-না তা তদন্ত করে দেখা হবে।

basic-bank

Be the first to comment on "পশ্চিমবঙ্গের জেল ভেঙে পালালো ২ বাংলাদেশি"

Leave a comment

Your email address will not be published.


*