নিউজ ডেস্ক : প্রথম কার্যদিবসেই বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থায় নিযুক্ত সব রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্প আগেই বলেছিলেন, পূর্বসূরি বারাক ওবামার সময় নিয়োগ পাওয়া সব রাষ্ট্রদূতকে কালবিলম্ব ছাড়াই ওই দিন তাদের কার্যালয় ত্যাগ করতে হবে।
বিশ্বব্যাপী নারী বিষয়ক রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশ ও সংস্থায় নিযুক্ত ৮০ জন রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। মার্কিন সাধারণ নীতি অনুসারে, নতুন প্রশাসনের দায়িত্বের শুরুতেই রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া সব রাষ্ট্রদূত পদত্যাগ করেন, তবে তাদের জায়গায় নতুন কাউকে দায়িত্ব না দেওয়ার আগেই রাষ্ট্রদূত বহিষ্কারের ঘটনা কমই দেখা গেছে।
গত ২৩ ডিসেম্বর ট্রাম্পের ট্রানজিশন টিম বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের জন্য এ সিদ্ধান্ত ঘোষণা করে। এ পদক্ষেপের মধ্যে জার্মানি, ব্রিটেন ও কানাডাসহ অন্যান্য মিত্রদেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতরাও রয়েছেন।
এ ছাড়া চীন, ভারত, জাপান ও সৌদি আরবের মতো দেশগুলো নতুন রাষ্ট্রদূত গ্রহণের অপেক্ষায় থাকবে যা মার্কিন কংগ্রেসে এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তবে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিক্কি হেইলিকে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার মতো কিছু নিয়োগের ঘটনা ঘটেছে। এর আগে, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন সামান্থা পাওয়ার।
এ ছাড়া আইনজীবী ডেভিড ফ্রাইডম্যান ও আইওয়ার গভর্নর টেরি ব্রানস্টাডকে ইসরায়েল ও চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট
Be the first to comment on "সব রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন ট্রাম্প"