নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসকে দায়িত্ব নেওয়ার আগেই ভুলে ভরা টুইটের জন্য সমালোচনার ঝড় সামলাতে হচ্ছে।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর মিশিগানের বিলিয়নেয়ার ডেভোস ওই টুইট করেন।
সেখানে তিনি ওই অনুষ্ঠানকে বর্ণনা করেন ‘হিস্টোরিকাল’ ঘটনা হিসেবে, যদিও ইংরেজি ব্যা করণ অনুযায়ী তা হওয়া উচিত ‘হিস্টোরিক’।
যুক্তরাষ্ট্রের হবু শিক্ষামন্ত্রীর ১৭ শব্দের ওই টুইটে আরও কী কী ভুল আছে তার খতিয়ান তুলে ধরে এরপর সামাজিক যোগাযোগের মাধ্য্মগুলোতে শুরু হয় তুমুল হাস্যকরস।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সমালোচনার মধ্যেু কয়েক ঘণ্টা পর ওই টুইট মুছে ফেলা হয়। পরে ‘হিস্টোরিকাল’ এর বদলে ‘হিস্টোরিক’ লিখে দেওয়া হয় সংশোধনী। আরেক টুইটে ডেভোস ভুলের জন্যহ দুঃখ প্রকাশ করে এর দায় চাপান তার কর্মীদের ওপর। তবে সমালোচনার ঝাঁঝ তাতে কমেনি। ডেভোসের প্রথম টুইটের কী কী ভুল সংশোধিত টুইটে রয়ে গেছে সেগুলো লাল দাগে চিহ্নিত করে দিয়েছেন কেউ কেউ।
একজন লিখেছেন, ডেভোসকে হোয়াইট হাউজের কাছে ঘেঁষতে দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আরেকজন ডেভোসকে উদ্দেশ করে লিখেছেন, ‘তাহলে আপনার টুইট কর্মচারীরাই লিখে দেয়? পড়ার কাজটাও কি তারাই করে? আর ভুল সংশোধনের কাজটা? একেই বলে স্কুলের পড়ায় ফাঁকিবাজি। ‘
Be the first to comment on "ট্রাম্পের শিক্ষামন্ত্রীর ব্যাকরণ জ্ঞানের বেহাল দশা নিয়ে হাস্যরস"