শিরোনাম

দেশের প্রথম ‘বিজ্ঞান কল্পকাহিনী’ ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে

নিউজ ডেস্ক : সায়েন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। ছবিটি প্রথমে বাংলাদেশ-ভারত দুই দেশে একযোগে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা স্বপন আহমেদ।

‘ছবির কাজ শেষ হয়েছে অনেক আগে। কিন্তু ইন্ডাস্ট্রিতে মন্দার হাওয়া বইছিল, তাই মুক্তি দেওয়া হচ্ছিল না। এটিই হতে যাচ্ছে বাংলাদেশের বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর ছবি। ‘
নির্মাতা স্বপন আহমেদ জানালেন, আগামী ৫ মে দুই বাংলার সিনেমা হলে ‘পরবাসিনী’ মুক্তি দেওয়া হবে। এরপর গোটা বিশ্বে ছবিটি মুক্তি দেওয়া হবে। ‘পরবাসিনী’ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও বলিউডের ঋত মজুমদার। এ ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, ঋত মজুমদার ও মিস ইউনিভার্স (ইন্ডিয়া) উর্বশী রাওতেলাসহ ১৬ দেশের অভিনয়শিল্পী।
প্রায় তিন বছর সময় নিয়ে স্বপন আহমেদ তৈরি করেছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি পরবাসিনী। এর শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়ামসহ ৯টি দেশে।

এদিকে, ছবির একটি গানে পারফর্ম করেছেন বলিউডের উর্বশী। ছবি মুক্তির আগে ঋত মজুমদার, উর্বশী দুজনই মে মাসে ছবির প্রচারণায় ঢাকায় আসবেন। পরবাসিনী ছবিটি পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

basic-bank

Be the first to comment on "দেশের প্রথম ‘বিজ্ঞান কল্পকাহিনী’ ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*