শিরোনাম

ট্রাম্পের ছেলেকে কটাক্ষ, চাকরি গেল কেটি রিচের

নিউজ ডেস্ক : ট্রাম্পের ছেলেকে নিয়ে বিদ্রুপ করায় জনপ্রিয় টিভি শো সেটারডে নাইট লাইভ এসএনএল এর চিত্রনাট্যরচনাকারী কেটি রিচকে অনুষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়ার সন্তান ব্যারন ট্রাম্পকে বিদ্রুপ করে টুইট করায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হয়েছে।

অনুষ্ঠানটির সম্প্রচারকারী এনবিসি টেলিভিশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিদ্রুপ করে কেটি তার টুইটে লেখেন, ‘ব্যারন হয়ত দেশের প্রথম হোম-স্কুল শুটার হবেন। ‘
কেটির টুইটের পর ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া হিসেবে দেয়া একটি ফেসবুক পোস্ট ৩ মিলিয়নের বেশিবার শেয়ার করা হয়। এরপর সমালোচনার জেরে টুইটটি তার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন এবং সোমবার আরেক টুইট বার্তায় ব্যারনকে নিয়ে করা টুইটের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পের ছেলেকে কটাক্ষ, চাকরি গেল কেটি রিচের"

Leave a comment

Your email address will not be published.


*