শিরোনাম

বিমানবন্দরের টয়লেটে ৭ কেজি সোনা!

নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের টয়লেট থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ফ্লাইট থেকে এগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় ওমানের মাস্কাট থেকে একটি এয়ারওয়েজের টয়লেটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানান আহসানুল কবীর।

basic-bank

Be the first to comment on "বিমানবন্দরের টয়লেটে ৭ কেজি সোনা!"

Leave a comment

Your email address will not be published.


*