নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট পদ গ্রহণের পর থেকে একে একে নিজের নির্বাচনী ওয়াদা পূরণ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সর্বশেষ নজির হিসেবে যুক্তরাষ্ট্রে অভিবাসন, ভিসা নেয়া ও শরণার্থীদের আগমনের ওপর কড়াকড়ি আরোপ করে বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন তিনি।
ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, ট্রাম্প বুধবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের সঙ্গে আলাপ এবং সেখানে শরণার্থী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক আদেশে স্বাক্ষর করবেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসনের বিষয়গুলো দেখভাল করে।
ট্রাম্প মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক একটা বড় পরিকল্পনা আগামীকাল আসছে। অনেক বিষয়ের মধ্যে একটা হল আমরা দেয়াল তৈরি করবো।

Be the first to comment on "ভিসার ওপর কড়াকড়ি আরোপ ট্রাম্পের"