শিরোনাম

মাত্র ৫ মিনিটে রেডি পাস্তা

নিউজ ডেস্ক : সকালে অফিসে যাওয়ার আগ দিয়ে এই সমস্যা ব্যাপক আকারে দেখা যায়। কি টিফিন নেবেন? বানানোর জন্য সময়ই বা কোথায় পাবেন? এদিকে কিছু না নিয়ে গেলেই খাবেনই বা কি? তবে আর চিন্তা নেই।

আপনার জন্য চটজলদি মুখরোচক টিফিনের রেসিপি তুলে দেওয়া হলো এখানে। মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পাস্তা।
উপকরণ
৩০০গ্রাম পাস্তা,
১টি টমেটো (কুচি করে কাটা),
১টি পেঁয়াজ(কুচি করে কাটা),
১টি ছোট ক্যাপসিকাম,
আদা কুচি,
৩-৪টি রসুন কুচি,
প্রয়োজন মতো লবণ, এবং
২চা চামচ তেল।
২চা চামচ টমেটো সস।

প্রণালী
প্রথমে পাস্তাটা সেদ্ধ করে ছেঁকে নিয়ে তার মধ্যে কুঁচনো লঙ্কা, আদা, রসুন ও টমেটো সস দিন। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম হলে তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা নাড়াচাড়া করে পাস্তার মিশ্রনটি দিয়ে দিন। এবার এতে দিন পছন্দমতো লবণ। যদি গ্রেভি চান তাহলে অল্প করে পানি দিতে পারেন। এবার ২-৩ মিনিট রেখে নামিয়ে নিন। ব্যস, রেডি আপনার পাস্তা। আরো সুস্বাদু বানাতে আপনি এতে যাগ করতেই পারেন গ্রিড করা চিজ। সূত্র: কলকাতা২৪

basic-bank

Be the first to comment on "মাত্র ৫ মিনিটে রেডি পাস্তা"

Leave a comment

Your email address will not be published.


*