শিরোনাম

মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে নির্বাহী আদেশে সই

নিউজ ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার, ২৫ জানুয়ারি রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এর আগে, বুধবার, ২৫ জানুয়ারি এক টুইট বার্তায় ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তার বিষয়ে বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আমরা সীমান্ত দেওয়াল নির্মাণ করবো।
আগামী কয়েক দিনের মধ্যে অভিবাসী, শরণার্থী ও ভিসা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নতুন এ প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প একাধিকবার তার বক্তব্যে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করবেন।
অবশ্য তখন এ বিষয় নিয়ে আমেরিকানদের মধ্যেই তুমুল আলোচনা-সমালোচনা হয়। প্রতিবেশী দেশের সঙ্গে এমন আচরণ কতটা যৌক্তিক তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।
প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই ট্রাম্প তার কথা মতো মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের নির্দেশ দেন। মাত্র একদিন আগেই অন্যতম আলোচিত এবং গুরুত্বপূর্ণ টিপিপি (ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ) বাণিজ্য চুক্তি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।

basic-bank

Be the first to comment on "মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে নির্বাহী আদেশে সই"

Leave a comment

Your email address will not be published.


*