শিরোনাম

স্বপ্নের ফাইনালে ফেদেরার-নাদাল

নিউজ ডেস্ক : চলমান অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ দুই তারকার বিদায় ঘটেছে আগেই। চমক জাগিয়ে এবারের আসরে ফাইনালে জায়গা করে নিয়েছেন ৩৫ বছর বয়সি সুইডিশ টেনিস তারকা রজার ফেদেরার। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ফাইনালে পা রেখেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেন অপেক্ষা করছে স্বপ্নের ফাইনালের। রবিবার এ ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে বুলগেরিয়ার গ্রিগোর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালে পৌঁছান রাফা। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর জয় পান নাদাল। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
শেষবার ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই চির প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়ে নাদাল। অন্যদিকে ১৮টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি ফেদেরারের সামনে। রবিবার শেষ অব্দি জয় হবে কার তা দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের টেনিসপ্রেমীরা।

basic-bank

Be the first to comment on "স্বপ্নের ফাইনালে ফেদেরার-নাদাল"

Leave a comment

Your email address will not be published.


*