শিরোনাম

গভীর চুম্বনে রনভীর সিং!

নিউজ ডেস্ক: চলতি বছরেই বলিউডে আসছে নতুন চলচ্চিত্র ‘বেফিকরে’। ছবিটিতে অভিষেক হচ্ছে নতুন জুটি রণভীর সিং ও বানী কাপুরের।

সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে। সেখানে রনভীর আর বীনার চুম্বন দৃশ্য দেখে সবার চোখ কপালে! বলা হচ্ছে এমন বোল্ড চুম্বন দৃশ্য সম্বলিত পোস্টার এর আগে দেখেনি বলিউড।

আলোচনা-সমালোচনা যাই হোক, পোস্টারটি বেশ মনে ধরেছে নায়ক-নায়িকার। দুজনেই তারা সেটি শেয়ার দিয়েছেন নিজেদের টুইটার পেজে। অবশ্য এটি ছবিটির দ্বিতীয় পোস্টার। এখানে দেখা যাচ্ছে প্যারিসের একটি বাড়ির ছাদে রনভীরের কোলে চেপে বানী কাপুর ‘লিপলক কিস’-এ মেতেছেন!

মজার ব্যাপার হলো, প্রেমিকের গভীর চুম্বনের এই পোস্টার বেশ নাকি মনে ধরেছে প্রেমিকা দীপিকা পাড়ুকোনের।

এদিকে ‘বেফিকরে’ ছবিটির গল্প সম্বন্ধে জানা যায় রোমান্টিক উপন্যাস ‘দ্য লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’ থেকে অনুপ্রাণীত হয়ে এটি নির্মিত হচ্ছে। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

basic-bank

Be the first to comment on "গভীর চুম্বনে রনভীর সিং!"

Leave a comment

Your email address will not be published.


*