শিরোনাম

আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি।

আজ শনিবার নিলাম হওয়ার কথা থাকলেও নতুন এ সূচি ঘোষণা করে বিসিসিআই।
জানা গেছে, নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়।

নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। আর খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩ ফেব্রুয়ারি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ ৯ জন থাকবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খচর করতে পারবে। উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।

basic-bank

Be the first to comment on "আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*