নিউজ ডেস্ক : বরফ ধসে পাকিস্তানের পার্বত্যাঞ্চল চিত্রলের শেরসাল এলাকায় ১৪ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত ৯ জনকে স্থানীয় গরমচশমা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় রেডিও পাকিস্তান।
আফগান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল এলাকায় দায়িত্বরত স্কাউট কমান্ডার কর্নেল নিজামুদ্দিন শাহ জানান, নিহতদের মধ্যে ৬জন শিশু, জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় ২৫টি বাড়ি ভূমিতে দেবে গেছে আর ৫টি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
গত দুদিন ধরে মারাত্মক তুষারপাত হচ্ছিল ওই এলাকায়।
চিত্রল জেলা নাজিম মাগফিরাত শাহ ডন.কমকে জানান, তুষারপাতের কারণে ওই এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে কিছু পরিবার সেখানে থেকে যায়। তারাই ওই প্রাকৃতিক দুর্যোগের অসহায় শিকার হয়।

Be the first to comment on "বরফ ধসে পাকিস্তানের চিত্রলে নিহত ১৪"