শিরোনাম

বিক্রি বন্ধ: সুপার শপ বন্ধ রেখে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানার প্রতিবাদে সুপার শপগুলোতে পণ্য বিক্রি বন্ধ রেখেছেন মালিকরা। বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে রোববার সকাল থেকে চেইন সুপার শপগুলো বন্ধ রয়েছে।
সকালে ঢাকার গুলশান, মগবাজার, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে স্বপ্ন, মীনাবাজার, আগোরা, প্রিন্স বাজারসহ অন্যান্য সুপার শপের আউটলেটগুলো বন্ধ পাওয়া যায়। রামপুরার বনশ্রীতে ১ ও ৬ নম্বর সড়কে স্বপ্ন’র দুটি শাখা বন্ধ রয়েছে। একটি বাইরে থেকে তালাবন্ধ থাকলেও অপরটিতে তালা লাগিয়ে ভিতরে অবস্থান করছিলেন কর্মচারীরা।
এক কর্মচারী বলেন, “কর্তৃপক্ষ আজকে সারাদিন বিক্রি বন্ধ রাখতে বলেছে। বাইরে নোটিশ টাঙানো আছে, দেখেন।” মগবাজারে আগোরা, পাশের ওয়ারলেস গেইটে স্বপ্ন এবং দিলু রোডে মীনাবাজারের আউটলেটগুলো তালাবন্ধ। বাইরে বড় ব্যানারে ধর্মঘট ও এর জন্য দুঃখপ্রকাশের নোটিশ টাঙানো দেখা গেছে।
সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জাকির হোসেন শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছিলেন।
ধর্মঘটের কারণ হিসেবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপার মার্কেটগুলো নিরাপদ খাদ্যের ব্যাপারে ‘দৃশ্যমান ভূমিকা’ রাখলেও  ভ্রাম্যমাণ আাদালতের পাশাপাশি পুলিশ- র‌্যাব গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে ‘অবৈজ্ঞানিক’ পদ্ধতিতে খাদ্য পরীক্ষার প্রেক্ষিতে তাদের জরিমানা করছে।
“দেখে-শুনে মনে হয়, এ ধরনের অভিযানে সুপার মার্কেটগুলোকেই টার্গেট করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতাদের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে, যেন এই দোকানগুলোর উদ্দেশ্যই ক্রেতাদের পচা বা ভেজাল পণ্য বিক্রি করা।”

basic-bank

Be the first to comment on "বিক্রি বন্ধ: সুপার শপ বন্ধ রেখে প্রতিবাদ"

Leave a comment

Your email address will not be published.


*