নিউজ ডেস্ক : দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি। আজ সোমবার বিকেলে খুলনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সভা হয়। সভা শেষে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব আবদুর রহিম বক্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন মারা যাওয়ার ঘটনায় আদালতে ডিলাক্স পরিবহন কর্তৃপক্ষসহ কয়েকজনের বিরুদ্ধে ১৩ কোটি টাকার ক্ষতিপূরণের দুটি মামলা হয়। এ ছাড়া একই বছরের সেপ্টেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানির ঘটনায় গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা হয়। এ মামলাগুলো প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ পশ্চিমাঞ্চল কমিটি।

Be the first to comment on "দক্ষিণাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার"