শিরোনাম

দায়ীত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যুতে॥ পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলী

দায়ীত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যুতে॥ পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলী

নড়াইল প্রতিনিধি ॥ কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধাঞ্জলী (মেমোরিয়াল ডে) নড়াইলে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বেলা ১২ টায় নড়াইল পুলিশ লাইনের সম্মেলন কক্ষে নিহতদের প্রতি, শ্রদ্ধাঞ্জলী স্মরন সভা, কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারকে সম্মননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মেহেদি হাসান,জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত পুলিশ সদস্যের পরিবারের মাঝে ফুলের শুভেচ্ছা, ক্রেষ্ঠ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। জানা গেছে, ১৯৭৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কর্মরত অবস্থায় মৃত্যুবরনকারী নড়াইলের ১১ জন পুলিশ সদস্যের পরিবারকে এ সম্মাননা প্রদান করা হয়। মৃত পুলিশ কর্মকর্তাদের স্মরণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় নড়াইল জেলার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পুলিশ সুপারকে অভিনন্দন জানান।

basic-bank

Be the first to comment on "দায়ীত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যুতে॥ পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলী"

Leave a comment

Your email address will not be published.


*