নিউজ ডেস্ক: সারা ম্যাকডেনিয়েল। বয়স ২০। পেশায় প্লেবয় মডেল। ইনি নাকি বশীকরণ জানেন? সত্যি কি না জানা যায়নি। তবে তাঁর চোখের মণির রঙ দু’রকমের। আর তা দেখে আপনি হিপনোটাইজড হতে পারেন।
সারার একটি জিনগত সমস্যা রয়েছে। চিকিত্সকদের ভাষায় যার নাম হেটেরোক্রোমিয়া ইরিডাম।
জিনগত এই সমস্যা থাকলে জন্ম থেকেই মানুষের দু’চোখের মণির রঙ দু’রকমের হয়।
বিশ্বে ১০০০ জনের মধ্যে মাত্র ছ’জনের মধ্যে এই সমস্যা দেখা যায়।
সারার একটি চোখের মণি ব্রাউন। অপরটি নীল রঙের।
মডেলিংয়ের পাশাপাশি সারার নিজস্ব বিকিনির ব্র্যান্ডও রয়েছে।
সারা নিজের চোখ নিয়ে গর্বিত। তিনি মনে করেন এই জিনগত সমস্যা তাঁর কাছে আশীর্বাদের মতো।
প্লেবয় ম্যাগাজিনের কভার গার্ল ছাড়াও বিভিন্ন মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে।
ভবিষ্যতে অভিনয়ে আসারও ইচ্ছে প্রকাশ করেছন সারা।

Be the first to comment on "আপনি হিপনোটাইজড হতে পারেন"