শিরোনাম

মেসিদের ছেড়ে যাচ্ছেন কোচ এনরিকে!

নিউজ ডেস্ক : ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন সফলতম কোচ লুইস এনরিকে! স্পোর্টিং গিহনের বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জেতা ম্যাচ শেষে অবাক করা এই ঘোষণা দেন এনরিকে। চলতি মৌসুমের শেষেই বার্সেলোনার কোচের পদ থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন বার্সার ৩টি সফল মৌসুমের নেপথ্য নায়ক এনরিকে।

৪৬ বছর বয়সী স্পেনের সাবেক মিডফিল্ডার এনরিকে ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে কাজ করার পর রোমা ও সেল্তা ভিগোর প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তারপরই ৩ মৌসুমের চুক্তিতে বার্সেলোনা মূল দলের কোচ হন। চলতি মৌসুম পর্যন্তই তার চুক্তির মেয়াদ। ২০১৪ সালের জুনে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান এনরিকে। এনরিকের অধীনে এ পর্যন্ত মোট আটটি শিরোপা জেতা বার্সেলোনা এবারও কোপা দেল রের ফাইনালে উঠেছে।

তার অধীনে পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতে দলটি। লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়েও আছে ভালোভাবেই। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় কাতালান ক্লাবটি। শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে মেসি-নেইমাররা।

basic-bank

Be the first to comment on "মেসিদের ছেড়ে যাচ্ছেন কোচ এনরিকে!"

Leave a comment

Your email address will not be published.


*